ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সুনামগঞ্জের শাল্লায় হিন্দু গ্রামে হামলা, ৫ দিনের রিমান্ডে প্রধান আসামি

সুনামগঞ্জের শাল্লা উপজেলার হিন্দু অধ্যুষিত নোয়াগাঁওয়ে হেফাজত অনুসারীদের হামলা ও লুটপাট মামলার প্রধান আসামি ইউপি সদস্য শহিদুল ইসলাম স্বাধীনকে ৫ দিনের ও বাকি ২৯ জনকে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


মঙ্গলবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১২ টায় সুনামগঞ্জের শাল্লাজোনের বিচারক শ্যামকান্তি সিনহার আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। গত রবিবার পুলিশ স্বাধীনকে ১০দিন ও আরো ২৯জনকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে। আদালত আজ মঙ্গলবার দুপুরে শুনানী শেষে স্বাধীনকে ৫ দিন এবং অন্যদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


এর আগে, শুক্রবার (১৯ মার্চ) গভীর রাতে শাল্লার সাম্প্রদায়িক হামলার ঘটনার প্রধান আসামি শহিদুল ইসলামকে (স্বাধীন মেম্বার) মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই সিলেট। এ ঘটনায় এ পর্যন্ত ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলা ও মামলার ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে।


উল্লেখ্য, গত ১৭ মার্চ হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাসকে কেন্দ্র করে শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ৮৭টি হিন্দুবাড়িতে হামলা চালানো হয়। এসব বাড়ি থেকে টাকা, স্বর্ণালংকার লুট হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑